অধ্যাপক ড. মঈনুল হোসেনের মৃত্যুতে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার শোক

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ড. মঈনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা।
সমিতির এক শোকবার্তায় জানানো হয়, গত ৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে নাসিরনগরসহ সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় প্রয়াতের কর্মময় জীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সফিন (সাফিন) স্বাক্ষর করেন।