
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বেশ সরব রয়েছে। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরেন তিনি। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের। তবে ভক্ত-অনুরাগীদের জানান দিলেন তার জন্মদিন উপলক্ষ্যে। এবার পরীমনি তার জন্মদিন উদযাপন করলেন মালয়েশিয়ায়। নিজের জন্মদিনের কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, জন্মদিনের আয়োজনে মিষ্টিমুখেই ধরা দিয়েছেন পরীমনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহকর্মীরা; আর ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন।
কস্টিউম ডিজাইনার গোলাম হোসেন কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন— আমার অর্ধেক জীবনের সবচেয়ে ভালো ও সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। জীবনে যোগ করার মতো, আর কখনোই না ভুলার মতো সময় উদযাপন করছি এখন; এ মুহূর্তে এই জন্মদিনটা— কি যেন তুমি একটা।
