সোমবার, মে ১৮, ২০২৬

ঈদগড়ে দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ২ টি গুলিসহ যুবক আটক

রামু প্রতিনিধি,
কক্সবাজারের রামুতে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
আটক মো. তারেক (২৫) ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার ভোররাতে ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকায় অপরাধ সংঘটনের উদ্দ্যেশে সশস্ত্র অবস্থায় কতিপয় লোকজনের অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছলে ২/৩ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক আসামির দেয়া তথ্য মতে, তার শয়ন কক্ষে খাটের নিচে লুকানো অবস্থায় দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ২ টি গুলি উদ্ধার করা হয়। “
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত