বুধবার, মে ১৩, ২০২৬

ঈদগাঁও’তে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
সোমবার (১১ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবছার (৪৫) ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দরগাহ পাড়া এলাকার বাসিন্দা।
তবে ঘটনায় নিহতের এক ছেলে সহ তিনজন আহত হলেও তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।​
​স্থানীয়রা জানিয়েছেন, রাতে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ঈদগাঁও সদরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মো. আবছার প্রাণ হারান এবং তিন যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
​ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত