মঙ্গলবার, মে ৫, ২০২৬

উত্তরায় পার্কিং করা অবস্থায় বাসে আগুন

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘বাসটি পার্কিং করে চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে চা পান করতে যান। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, ‘সকাল ১০টা ১২ মিনিটের দিকে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।’

সর্বাধিক পঠিত