শনিবার, মে ৯, ২০২৬

ওমান উপসাগরে তেলের ট্যাংকার জব্দ করল ইরান, দুই জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ওমান উপসাগরে এক ‘বিশেষ অভিযান’ চালিয়ে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এদিকে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টাকালে দুটি ট্যাংকার অচল করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
গতকাল শুক্রবার দুই দেশের পক্ষ থেকে এ পাল্টাপাল্টি তথ্য জানানো হয়।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এই সংঘাতের কারণে অঞ্চলটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে।]

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, ওমান উপসাগর থেকে ‘ওশান কোই’ নামে একটি জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের দাবি, জাহাজটি তাদের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল।

সর্বাধিক পঠিত