সোমবার, মে ১৮, ২০২৬

চট্রগ্রামের চান্দগাঁও হতে চন্দঘোনার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজস্থলী ( রাঙ্গামাটি ) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানা এক ব্যক্তিকে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলুমং মারমা (৩৮) রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ডলুচড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলুমং মারমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তিনি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, রোববার সকালে গ্রেপ্তার আসামি আলুমং মারমাকে আদালতে প্রেরণ করা হয়।

সর্বাধিক পঠিত