সোমবার, মে ১৮, ২০২৬

চুয়াডাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে ডেলিভারি বয়কে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
‎চুয়াডাঙ্গার দুলু মিয়া নামের এক ডেলিভারি বয়কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৭ মে) রাত ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রিজের নিচ এ ঘটনা ঘটে।
নিহত দুলু মিয়া (৩২) পেশায় একজন ডেলিভারি বয়। তিনি আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মিজানুরের ছেলে।

‎স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১১ টার দিকে ডেলিভারি বয়কে দুদু বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক এসে তাকে ধরে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর‌ ব্রিজের নিচ নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

‎পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

‎স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল‌ আবেদীন জানায়, দুই দিন আগে ঘটে যাওয়া ভ্যান চুরির একটি ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সর্বাধিক পঠিত