বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল জব্বার’কে বহিস্কার

সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি টেকনাফ পৌরসভা শাখার সহ-সভাপতি আবদুর জব্বার কে দলের শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি ( ১৩ মে ) এই বহিস্কারাদেশ অনুমোদন করেন। দলের এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে দলের এই সিদ্ধান্তের তথ্য জানান।

সর্বাধিক পঠিত