রবিবার, মে ১০, ২০২৬

তেহরানের পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়েছে ইসরাইল

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক গবেষণাগারগুলোতে ইসরাইল গত রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ তাদের সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই নির্দিষ্ট ল্যাবরেটরিগুলোকে নিশানা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আলজাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই খবরের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা।

সর্বাধিক পঠিত