দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
একইভাবে দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’