
নির্বাচনে নাশকতা ঠেকাতে কক্সবাজারের উখিয়ার বালুখালী ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।
এই রোহিঙ্গারা উখিয়ার শরণার্থী ক্যাম্পের বাইরে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, অভিযান এখনও চলমান রয়েছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় ৫ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথবাহিনী।
