শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-৩০০১ চারশত ১৯ জন যাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দা কনসুলেট কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত থেকে আগত হজযাত্রীদের স্বাগত জানান।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন সার্বিক হজ ব্যবস্থাপনায় আগত হজযাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে আজ বাংলাদেশ থেকে ১৪টি ফ্লাইট সৌদি আরব এসে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বাধিক পঠিত