
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আজ মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় এই মা দিবস।
গভীর রাত। মা গভীর ঘুমে নিমগ্ন। হঠাৎ ডাক, ‘মা’। ডাক শুনেই প্রায় নেতিয়ে পড়া ক্লান্ত, অবসন্ন শরীরটাকে টেনে তুলতে কষ্ট হলেও জবাব দেন, ‘হুম।’ সন্তান বলে, ‘আমি খাব, ক্ষিধে পেয়েছে।’ ক্লান্তি, অবসাদ, কষ্ট ঝেড়ে উঠে মা খাবার এনে সামনে দিয়ে বলেন, ‘নে, খা।’
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আনা রিভস জারভিস শিশু মৃত্যুহার কমানো ও মায়েদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করতেন। ১৯০৭ সালে তিনি তার মা আনা রিভস জারভিসের স্মরণে একটি ছোট অনুষ্ঠান আয়োজন করেন। মায়েদের ত্যাগ ও সন্তানের জন্য তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেন আনা জারভিস। সেই দিনটিই পরে মা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস পালিত হয়ে আসছে।
