শনিবার, মে ৩০, ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশি

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ভারতে প্রায় ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়।

তাদের দাবি, গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র সীমান্তপথে ভারতে নিয়ে যায়।

পরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান তারা।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য জানান, দেশে ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত