মঙ্গলবার, মে ৫, ২০২৬

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

চিটাগং ট্রিবিউন ডেস্ক
মেয়ে জাইমা রহমানকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এবার ঈদে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিমুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতা করেছে ডোপ প্রোডাকশন্স। এটি হুমায়ূন আহমেদের রচিত ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

সর্বাধিক পঠিত