সোমবার, মে ১১, ২০২৬

যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার হোসেন

চিটাগং ট্রিবিউন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা৷  তিনি আরও বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাই। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য এজেন্সির খেলা।

সর্বাধিক পঠিত