
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছে।
নিউ ইয়র্ক টাইমস একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লিখেছে, ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ঐতিহ্য, বিচার ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বজুড়ে মিত্রদের সঙ্গে দেশটির সম্পর্কের যে ব্যাপক ও নজিরবিহীন ক্ষতি করেছেন, তার উল্লেখ করে এই মন্তব্য করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ-এর বাজেট কমিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করেছেন, যার ফলে বহু ক্যান্সার রোগীর অকালমৃত্যু ঘটেছে।
ইরানের চোরাবালিতে আটকা পড়েছেন ট্রাম্প:
