শুক্রবার, মে ৮, ২০২৬

রাউজানের মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ে নতুন দুই শিক্ষকের যোগদান

মো: তানজিম হোসাইন
চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ে নতুন দুই শিক্ষক যোগদান করেছেন। এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত এ দুই শিক্ষক হলেন জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক খাদিজা আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের প্রিয়া দত্ত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠানটিতে মোট তিনজন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হলেও একজন এখনো যোগদান করেননি। সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষক কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগত শিক্ষকদের বরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, এডহক কমিটির সভাপতি মো. হারুন, শিক্ষক সদস্য জিয়াউর রহমান ও সাধারন সদস্য শামসুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত এই বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করার আশ্বাস দেন।

সর্বাধিক পঠিত