শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজস্থলীতে ধানের শীষের পক্ষে জেলা কৃষকদলের গণসংযোগ

রাজস্থলী (রাঙামাটি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা ও উপজেলা কৃষকদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশের সড়কগুলোতে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা কৃষকদলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুণ সেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, সদস্য মো. জমিম উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, যুগ্ম সম্পাদক এমদাদুল হক, সদস্য জিকু কুমার দে, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,
ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মো. আয়ুইব চৌধুরী
উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক আবু ইসা রিপন ও সাংগঠনিক সম্পাদক কালা কুমার তঞ্চগা।
গণসংযোগে আরও অংশ নেন গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল ও জাসাসের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি গনমানুষের অধিকার পুনরুদ্ধার এবং দুর্গম এই অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। একজন অভিজ্ঞ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ হিসেবে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সংসদ সদস্য নির্বাচিত করতে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

সর্বাধিক পঠিত