
আগামী নির্বাচনে ক্ষমতায় এলে বিএনপি কোনো নির্দিষ্ট দেশের সাথে সম্পর্ক করবে না বরং দেশের জনগণের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সব দেশের সাথেই সম্পর্ক রাখবে।
রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।
বিএনপি জয়ী হবে, এমন আশা প্রকাশ করে তারেক রহমান ঐক্য সরকারের প্রস্তাব নাকচ করে দেন। তার কথায় উঠে আসে, বিরোধী দলের প্রসঙ্গও।
তিনি মনে করেন, জামায়াত ভালো বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে।
ঐক্য সরকারের সম্ভাবনা নিয়ে একপ্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?’
তিনিবলেন, ‘আমি জানি না, তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধী দল হয়, তাহলে আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোজোট শরিকদের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।
এদিকেনির্বাচনে বিএনপি কত আসনে জয় পেতে পারে, সে সংখ্যা বলতে চাননি তারেক রহমান। তবে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।’
প্রসঙ্গত, সব জনমত জরিপেই বিএনপি এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। তবে নির্বাচনে বিএনপিকেজামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জরিপে উঠে এসেছে।
