শনিবার, মার্চ ২১, ২০২৬

সৌদির সাথে মিল রেখে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

চিটাগং ট্রিবিউন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রায় ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সুরেশ্বরের অনুসারীরা ওই এলাকায় সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ঈদুল ফিতর পালন করেছেন।

সুরেশ্বরের অনুসারী আব্দুস সালাম, সেকান্দার, সবুজ ও আলী আকবরসহ কয়েকজন জানান, তারা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদ উদযাপন করে আসছেন।

এ বিষয়ে ইমাম মাওলানা সৈয়দ মো. মকসুদ খান বলেন, ‘সুরেশ্বরের মুরিদরা তাদের অনুসারীদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

সর্বাধিক পঠিত