রবিবার, মে ৩১, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশু মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৭৭ জন। এর মধ্যে ৫৩ শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল এক হাজার ৩২৪ শিশুর।
শনিবার (৩০ মে) সকাল ৮টা থেকে রোববার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত দুই শিশু ঢাকা ও বরিশালে মারা গেছে বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৯৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। মোট ৫৮৫ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭০ হাজার ৯৩৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ হাজার ৮৮৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ৮৪১ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বাধিক পঠিত