শুক্রবার, মে ৮, ২০২৬

১৫ বছরের দুঃশাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়েছে : মির্জা ফখরুল

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করবে বিএনপি। এ জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে হবে।’
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘২৪ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফেরাতে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁওয়েই গত ১৫ বছরে আমাদের ১২ জন সহকর্মী শহীদ হয়েছেন। শুধু জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন।
এই জেলায় আওয়ামী লীগ ৭৫টি মামলা দিয়েছে, যাতে প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মী হয়রানির শিকার হয়েছেন। কেউ পালিয়ে ছিলেন, কেউ ধানক্ষেতে লুকিয়ে থেকেছেন, কেউ আবার কারাভোগ করেছেন।’

 

তিনি আরো বলেন, ‘আজকের এই সম্মেলন আমাদের কাছে যেমন আনন্দের, তেমনি দুঃখেরও। আনন্দের কারণ- আমরা মুক্ত পরিবেশে দলীয় কার্যক্রম চালাতে পারছি।

সর্বাধিক পঠিত