প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অপহরকারীদের হাত থেকে পালাতে গিয়ে গুলিতে যুবক আহত
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে সৈয়দ আলম (৩৫) নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের কবল থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ওই যুবক।
বুধবার (১১ মার্চ) সকালের দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাহাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পাহাড়ি অপহরণকারী একটি দল সৈয়দ আলমকে অপহরণের চেষ্টা করে। এ সময় তিনি তাদের কবল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে অপহরণকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, বাহারছড়া বড় ডেইল এলাকায় এক যুবককে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে তিনি আহত হন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত