প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
আফরোজা আব্বাস ৫-৬ হাজার লোক এনেছিল, আমি ডাক দিলে ৫০ হাজার থেকে ১ লাখ আসতো: নাসীরুদ্দীন পাটওয়ারী
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফল ঘোষণার সময় যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনারের অফিসের সামনে ৫-৬ হাজার লোক এনেছিল, আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসতো। ফলে সেখানে রক্তাক্ত মারামারি হতো। অনেকগুলা লাশ পড়ত।
আজ সোমবার (১৮ মে) এসব কথা বলেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, আমি শুধু একটা কারণে সরে এসেছিলাম। হাসপাতালে যে বাবার ছেলে মারা যেত, তাকে আমি জবাব দিতে পারতাম না। এ জন্য আমি সরে আসছি। ইনশাআল্লাহ, এটার বিচার কিন্তু বাংলাদেশে হবে। এই নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের বিচার ভবিষ্যতে বাংলাদেশে করবো।
নাসীরুদ্দীন আরও বলেন, আরেকটা গণঅভ্যুত্থান হলে আমি প্রথমে নির্বাচন কমিশনে হাত দিবো, আপাদমস্তক পরিবর্তন করবো। আমার প্রথম লক্ষ্য হবে এটা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত