Sunday, June 28, 2026

আবু সাঈদ হত্যা মামলায় ময়নাতদন্ত রিপোর্ট ৫ বার পরিবর্তনের অভিযোগ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দেন আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম।

সাক্ষ্যে তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে- এমন রিপোর্ট প্রদান করলেও তা গ্রহণ করা হয়নি। নানামুখি চাপ প্রয়োগ করে তার দেয়া রিপোর্ট মোট পাঁচবার পরিবর্তন করা হয়। তবে তিনি দাবি করেন, প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।

এর আগে মামলায় সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা এবং একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক। তারা সাক্ষ্যে আবু সাঈদকে গুলিবিদ্ধ করার ঘটনার বর্ণনা দেন।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

এই মামলায় এর আগে রাজসাক্ষী চৌধুরী মামুনসহ মোট ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন।

সর্বাধিক পঠিত