সংযুক্ত আরব আমিরাত গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমিরাত। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা মোট ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,১৯১টি ড্রোন ধ্বংস করেছে। চলমান এই সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত দুজন সামরিক সদস্য ও ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই আমিরাত তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।