চিটাগং ট্রিবিউন ডেস্ক
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।
এই অভিনেতা তাঁর পোস্টের সঙ্গে সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি জুড়ে দিয়েছেন। সেখানে নিজের এএসএসি পাস করার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’
ইফানের এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সাত শতাধিক বার ভক্তরা ভাগাভাগি করেন। তবে ভক্তরাও নানা রকম মজার মন্তব্য করছেন। তাহের রাব্বী নামের একজন লিখেছেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।’ রেহনুমা নামের একজন লিখেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’