বুধবার, মে ৬, ২০২৬

ইরানের জয়ের কোনো সুযোগ নেই, কখনো ছিলও না: ট্রাম্প

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

যুদ্ধে ইরানের জয়ের কোনো সুযোগ নেই এবং কখনো তা ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা সেটা জানে (জিতবে না)। যখন আমি তাদের সাথে কথা বলি, তখন তারা আমার কাছে এটা স্বীকার করে। কিন্তু এরপর তারা টিভিতে গিয়ে বলে তারা নাকি খুব ভালো করছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের নেতাদের নিশ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ‘আমরা ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।’

সর্বাধিক পঠিত