মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের তরুণদের মানববন্ধন’ শিরোনামে এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সামনে তরুণরা একত্রিত হবে।
উপমন্ত্রী জানান, এই উদ্যোগের লক্ষ্য জাতীয় সংহতি তুলে ধরা এবং কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর কার্যক্রমের প্রতি সমর্থন জানানো।
তিনি আরও বলেন, দেশজুড়ে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’-এর অভিযোগে প্রতিবাদ জানানো হবে।