বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ইরানের সঙ্গে অর্থনৈতিক অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের কার্ড ফুরিয়ে আসছে: গালিবাফ

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ চাপ প্রয়োগের উপায় ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছে, অন্যদিকে তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু কার্ড বা কৌশল রয়ে গেছে।
রোববার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গালিবাফ উভয় পক্ষের “অর্থনৈতিক কার্ড” তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রাধান্যের দাবিকে খারিজ করেন।
তিনি একটি তুলনামূলক সমীকরণ উপস্থাপন করেন, যেখানে ইরানের সরবরাহভিত্তিক উপকরণ—যেমন হরমুজ প্রণালি, বাবেল মানদেব প্রণালি এবং তেল পাইপলাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাহিদাভিত্তিক পদক্ষেপ যেমন কৌশলগত তেল মজুত ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য মূল্য সমন্বয়ের তুলনা করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরানের কিছু বিকল্প এখনো ব্যবহার করা হয়নি, অথচ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার কয়েকটি কৌশল পুরোপুরি বা আংশিকভাবে প্রয়োগ করেছে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন ছুটির সময় বাড়তি জ্বালানি চাহিদাকেও হিসাবের মধ্যে নিতে হবে, যদি না ওয়াশিংটন তা বাতিল করার পরিকল্পনা করে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বাধিক পঠিত