প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিন গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্নে হয়ে খুঁজছেন মার্কিন সেনারা। এর পেছনে নাকি লুকিয়ে আছে হত্যার ছঁক। আজ রোববার (৫ এপ্রিল) এমনটাই দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
একটি সামরিক সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছে, দুই দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সামরিক সূত্রটি তাসনিমকে জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে দুই দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত