প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর মোট ১ হাজার ৩৩২টি হামলার ঘটনা তারা নথিভুক্ত করেছে। এসব হামলা ৬৩৬টি স্থানে চালানো হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টি বেসামরিক স্থাপনা রয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রেড ক্রিসেন্টের বরাতে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, এসব হামলার মধ্যে ১৪টি চিকিৎসা কেন্দ্র এবং রেড ক্রিসেন্টের সাতটি ভবনও রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। তারা আরও জানায়, অন্তত ১৭৪টি শহর এসব হামলার শিকার হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত