প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, আহত ২
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির উত্তরাঞ্চলে দুই ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। শুক্রবার (১৩ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেগুলো প্রতিহত করতে কাজ করছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।
হারেৎজ জানায়, আহত দুজনের একজন ৬০ বছর বয়সী এক ব্যক্তি এবং অপরজন ৫০ বছর বয়সী এক নারী।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত