প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ঈদগাঁওতে পুলিশের অভিযানে ২০ লিটার মদসহ আলোচিত নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আনাছুল হক, ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের অভিযানে আলোচিত নারী মাদক ব্যবসায়ী পারভীন বক্তার (৩৮) গ্রেপ্তার হয়েছেন।
তিনি উপজেলার ভাদিতলা হাসিনা পাহাড় এলাকার বাসিন্দা জাফর আলমের স্ত্রী। পুলিশ সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পারভীন বক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে তার নিজ বাড়ি থেকে চোলাই মদসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত পারভীন বক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত