প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৫১ পি.এম
ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো খাবার বিতরণ
ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার অন্যতম সেবামূলক ও মানবিক সংগঠন ‘ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে চতুর্থবারের মতো অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৬ জুন ) দুপুরে জুমার নামাজের পর এই মানবিক কার্যক্রম চালানো হয়।
দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার গরিব ও অসহায় মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন নিরলসভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ, আনিছুর রহমান আনিছ ও মিজবাহ উদ্দীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্ডেল-৭১ এর স্বত্বাধিকারী মোহাম্মদ সিপন এবং ঈদগাঁও লাইভ টিভির সম্পাদক বজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চতুর্থবারের এই ফ্রি খাবার বিতরণ কর্মসূচিতে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেন আল আরাবিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দীন।
কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবাইর, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব এবং নির্বাহী সদস্য জসীম উদ্দিন, নয়ন কান্তি কৌশিক, তাসিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রতি শুক্রবার নিয়মিত ফ্রি খাবার বিতরণসহ সব জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এলাকাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত