প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে বোয়ালখালীতে ‘ফেস্টিভ সেল’ কার্যক্রম শুরু
বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে ও ব্যবসায়ীদের অংশগ্রহণে বোয়ালখালীতে শুরু হয়েছে বিশেষ ‘ফেস্টিভ সেল’ কার্যক্রম।
‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ স্লোগানকে সামনে রেখে উপজেলার বাজারগুলোতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (২৫ মে) বিকেলে পৌরসভার মুরাদ মুন্সীর হাট, চৌধুরী হাটসহ বিভিন্ন বাজারে নিত্যপণ্যসহ ভোজ্য তেল ও মসলা জাতীয় পণ্যের দর মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
এসময় বিশেষ ‘ফেস্টিভ সেল’ সম্পর্কে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এছাড়া বাজারগুলোর জনগুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম সম্পর্কে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে এবং সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করতে এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরাসহ বিভিন্ন মুদি ও মসলাজাতীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত