সোমবার, মার্চ ১৬, ২০২৬

ঈদ উপলক্ষে রাজস্থলীতে ৭০ অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা বাবলু মিয়া

রাঙ্গামাটি,প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ৭০টি অসহায় পরিবার এ ঈদ উপহার পেয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া, যৌতখামার পাড়া সহ বিভিন্ন এলাকার অসহায় নারী-পুরুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার সহধর্মিণী রনি, এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
উপহার বিতরণকালে বাবলু মিয়ার সহধর্মিণী রনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের ভালোবাসায় আজ সরকার গঠন করতে পেরেছে। দেশের বিভিন্ন প্রান্তে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
ঈদ উপহার পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো বাবলু মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত