প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
‘একজন চিংড়ি প্রিয় পরী’
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঢালিউড অভিনেত্রী পরীমনি রুপালি পর্দায় না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন। জনপ্রিয় এ অভিনেত্রী আবারও আলোচনার কেন্দ্রে। তিনি প্রায়ই গণমাধ্যমের খবরের শিরোনামে থাকেন। নিজের ব্যক্তিগত মুহূর্ত কিংবা অনুভূতির কথা শেয়ার করে তৈরি করেন ব্যাপক কৌতূহল। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করলেও কাজের ক্ষেত্রে এখন খুব একটা দেখা মেলে না পরীমনিকে। যদিও শোনা যাচ্ছে, বর্তমানে তার হাতে বেশ কিছু নতুন সিনেমা এবং ওটিটি কাজ রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে তাকে ফুরফুরে মেজাজে। খুশিভরা আনন্দে রান্না করছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত