Sunday, June 28, 2026

এবার বদলির নির্দেশ ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনও’র বর্তমান কর্মস্থলে এক বছরের অধিক চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

এর আগে, দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে ইসি। যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।

সর্বাধিক পঠিত