প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৩:১৪ পি.এম
কক্সবাজারে ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় কক্সবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। এবার জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে।
রোববার সকাল ৯ টা থেকে জেলার ১ হাজার ৮২৪ টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচী শুরু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এবার জাতীয় ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৮৩৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩১ হাজার ৪৮০ জন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচীর অন্তরভূক্ত রয়েছে। জেলার ৮ টি উপজেলা ১ টি পৌরসভা, ৭২ টি ইউনিয়ন ও ২১৬ টি ওয়ার্ড ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ৪৮৬ জন স্বাস্থ্যকর্মি এবং ৩ হাজার ১৬০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন।
কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় সমুদ্র সৈকত এলাকা এবং রেল স্টেশনে একটি করে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত