সংবাদ বিজ্ঞপ্তি :
"শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে" এই স্লোগানকে সামনে রেখেই কক্সবাজারে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদুল ফিতর উৎসবের পোশাক ও ঈদ প্রসাধনী সামগ্রী বিতরণ, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল এবং মেহেদী পরানো ও আতর ছিটানো উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ আসর আলিরজাহালস্থ কেন্দ্র প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুইশত শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে ও লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে নিবাসী শিশু নিজাম উদ্দিন।
এসময় অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ফরহাদ, কক্সবাজার জেলার জাতীয় নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর আকতার আলম, কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল আলম, সবুজবাগ জামে মসজিদ এর খতিব মাওলানা মো: ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রানা, 'পোশাক' এর স্বত্ত্বাধিকারী শাহানা মজুমদার চুমকি, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী, ‘লাজুক বুটিকস’ এর স্বত্ত্বাধিকারী শামিমা ইসরাত রিনি, কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, স্টুডেন্টস প্লাটফর্ম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মো: আরিফুল্লাহ, এম,এস,এফ ফ্রান্স এর লজিস্টিকঅ ম্যানেজার জুবায়েদ আলম চৌধুরী, সটফওয়ার ইন্জিনিয়ার নাজমুল আলম চৌধুরী, ঠিকাদার রফিকুল আলম চৌধুরী, কক্সবাজার মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শাহাজাদী রোমানা, প্রিন্টেড ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে একক ইসলামিক সংগীত পরিবেশন করেন নিবাসী শিশু জান্নাতুল মাওয়া মাহিয়া এবং দলীয় ইসলামী সংগীত পরিবেশন করেন তানিয়া আক্তার ও তার দল। এরপর নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত ইসলামী নাটিকা-‘ইফতারের আনন্দ ভাগাভাগি করা’ উপস্থিত সকলকেই বিমোহিত করে তোলে। অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর মাহাত্ম্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এরপর কেরাত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষভাগে নিবাসি শিশুদের মাঝে ঈদের পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদ এর খতিব মাওলানা মো: ইকবাল হোসাইন।
ইফতার ভোজনের শেষে অতিথিবৃন্দ শিশুদের নিয়ে মেহেদী পরানো ও আকর ছিটানো উৎসবের শুভ উদ্বোধন করেন। শিশুদের কলরবে মুখর হয়ে ওঠে কেন্দ্র প্রাঙ্গণ। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, মূলত: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই এই ছোট্ট প্রয়াস।