প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ণ
কামরাঙ্গীচরে কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
চিটাগং ট্রিবিউন ডেস্ক
রাজধানীর কামরাঙ্গীচর থানার টেকের হাট এলাকায় কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১ টা ৫৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে গোডাউনটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান।
তিনি বলেন, একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত