
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এরপর সন্ধ্যায় বসেছিল নতুন কমিটির সভা।
যেখানে স্বশরীরে ৬ জন উপস্থিত হন, বাকি ৫ জন যোগ দেন অনলাইনে। রাত ৮টায় শুরু হয় বৈঠক। এরপর সংবাদ মম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরও দুই পরিচালক। দায়িত্ব নিয়েই তামিম জানিয়েছেন নিজের প্রথম কাজের কথা।
