খাগড়াছড়ির পানছড়িতে পিসিএনপি ও ছাত্র পরিষদের ইফতার মাহফিল

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ- ২০২৬) পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি’র কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. জালাল আহমেদ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সোহেল রানা, ছাত্র বিষয়ক সম্পাদক ওসমানসহ পানছড়ি উপজেলার সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিসিএনপি নেতা মাসুদ রানা। ইফতার মাহফিলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।