প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
‘খুব দুঃখের ব্যাপার, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে’
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার! এতক্ষণ তো যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে- এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত অন্য বিলগুলো পাসের সময় স্বরাষ্ট্রমন্ত্রী হেসে ফেলেন । মূলত নাম পরিবর্তনে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। সেগুলোকে অনুমোদন করতে বিল পাস করা হয়।
স্বাস্থ্যমন্ত্রীর অনপুস্থিতিতে তার তিনটি বিল সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেগুলো হলো—ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ও শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন)। এর মধ্যে শেষের দুটি বিল পাস হয়।
দ্বিতীয় বিলটি উত্থাপনের সময় সালাহউদ্দিন কিছুটা হেসে বলেন, ‘খুব দুঃখের ব্যাপার! এতক্ষণ তো যা বললাম, এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে।’
এসময় সংসদ সদস্যদের অনেককে হাসতেও দেখা যায়।
পরে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’ পাসের প্রস্তাব করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিলটি কণ্ঠভোটে পাস হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত