প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না: অর্থ উপদেষ্টা
চিটাগং ট্রিবিউন ডেস্ক
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি গভর্নর হিসেবে ব্যর্থ হননি এবং উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না বলে আশা করেন। তাঁর ভাষায়, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই মূল্যস্ফীতি কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।
ড. সালেহউদ্দিন বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে এখনই ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকাররা বলেন, অতীতে বাছ-বিচার ছাড়াই ব্যাংকের লাইসেন্স দেওয়ার কারণে ব্যাংকিং খাত আজ সংকটে পড়েছে। তারা এই সিদ্ধান্তগুলোকেই বর্তমান সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে কিছুটা উন্নতির পথে এলেও এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত