প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫, আহত আরো ৭
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা থামছেই না। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। আহত হয়েছেন আরো সাতজন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতির সময়কালেও হামলা থামেনি। এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ৮২৩ জন নিহত এবং ২ হাজার ৩০৮ জন আহত হয়েছেন বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪১১ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত