শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ঘরের ভেতরে বজ্রপাতে একজনের মৃত্যু

চিটাগং ট্রিবিউন ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় ঘরের ভেতরে বজ্রপাতে বাদি চন্দ্র চাকমা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর থেকে দীঘিনালায় ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাদি চন্দ্র চাকমার ঘরের ভেতরে অবস্থান করছিলেন। বজ্রপাতে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিকভাবে সহায়তা করা হবে।

সর্বাধিক পঠিত